০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তসৈনিক ফুলপুর উপজেলা ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সভাপতি নিশু সম্পাদক আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭০ বার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও রক্তসৈনিক ময়মনসিংহ জেলা শাখার অধীনে রক্তসৈনিক ফুলপুর উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির নেতৃত্বে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে মনোনীত সদস্যরা আগামী দিনের মানবিক সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কমিটি ঘোষণার পর সভাপতি তাসনোভা নাছরিন নিশু বলেন,রক্তসৈনিক ফুলপুরের প্রতিটি সদস্য মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে আসছে। ২৩ সদস্যের এই নতুন কমিটি আরও সংগঠিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। আমরা চাই, ফুলপুরে কোনো রোগী যেন রক্তের অভাবে কষ্টে না থাকে। সকলের সমন্বয়ে মানবিক সেবা আরও দ্রুত পৌঁছে দিতে আমরা কাজ করব।

সাধারণ সম্পাদক মো. আলমগীর ইসলাম বলেন,
রক্তসৈনিক একটি পরিবার। আমরা দল-মত-ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করি। নতুন কমিটির সদস্যরা উৎসাহ, দায়িত্ববোধ ও নিবেদিত মানসিকতা নিয়ে কাজ করবে। জরুরি রক্তসেবা আরও সহজতর ও দ্রুত করার জন্য আমরা নতুন পরিকল্পনা নিয়েছি। ফুলপুরে মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, একদল দক্ষ, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত এই ২৩ সদস্যের কমিটি অসহায় মানুষের সেবায় জরুরি রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করবে।

রক্তসৈনিকদের মানবিক উদ্যোগ ফুলপুর উপজেলায় আরও বিস্তৃত পরিসরে কার্যকরভাবে পরিচালিত হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রক্তসৈনিক ফুলপুর উপজেলা ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সভাপতি নিশু সম্পাদক আলমগীর

আপডেট টাইম : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫