০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার

স্টাফ রিপোর্টারঃ

বুধবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ইয়াকুব আলী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এছাড়া যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

দীর্ঘদিন পর জনতার ঢল নামে মাঠে। নেতাকে একনজর দেখতে নানা শ্রেণি–পেশার মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেরানীগঞ্জে যেভাবে উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ জনজীবনের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, বিগত দিনে কেরানিগঞ্জ আমি যেভাবে উন্নয়ন করেছি এবার আমি পাশ করার পর সবার আগে তেতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে বেশি উন্নয়ন কাজ করবো।ইতিমধ্যেই আমি তেঁতুলঝোড়া ইউনিয়নে অনেকগুলো রাস্তা-ঘাট-ড্রেনের উন্নয়ন কাজ ধরেছি। ইতি মধ্যে ৫০% এর উপরে কাজ সম্পূর্ণ হয়েছে।আমি কথা দিয়েছি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন একটা ঘাট করে দিবো এবং মন্দিরের উন্নয়নে নগদ অর্থ দিবো।সেই সাথে বিভিন্ন মসজিদ এর উন্নয়ন করে দিবো।এই এলাকায় কোন মাদক-সন্ত্রাসের স্থান থাকবে না।
পরে নেতাকর্মীদের সাথে নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরন করেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট টাইম : ০২:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫