লক্ষ্মীপুর প্রতিনিধি, কবির হোসেন রাকিব
মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে অদ্য লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর, বাঞ্চানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এসময় নিয়মিত গাঁজাসেবন ও গাঁজা সেবনরত অবস্থায় আটক হওয়ায় মো: জিহাদ (২২), পিতা- মোরশেদ আলম, গ্রাম-আবিরনগর, লক্ষ্মীপুর সদর-কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩৪০/- অর্থদন্ড, মো: শফিক উল্যাহ (৫২), পিতা- মৃত নুরুজ্জামান, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর-কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড, নুর মোহাম্মদ টিপু (৩৫), পিতা- মৃত আবু তাহের, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর-কে ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড, মো: আব্দুর রহিম (৫০), পি- মৃত আলী আহম্মদ, গ্রাম-রাজিবপুর, লক্ষ্মীপুর সদর কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড, মো: দুলাল হোসেন (৩৬), পিতা- মৃত নুরুল ইসলাম, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদরকে ০৭ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সত্যসুত্র – উপজেলা প্রশাসন
Reporter Name 



















