সাইফুল ইসলাম তুহিন
স্টাফ রিপোর্টার
হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হরনী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ তৈরি করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা কাদের হালিমী। ১৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যার পর থেকে তিনি টানা নবীপুর বাজার, জলিল কমান্ডার বাজার, আলী বাজার ও রাস্তার মাথা বাজারে গণসংযোগে অংশ নেন।
গণসংযোগের শুরুতে তিনি আলী বাজারের স্থানীয় বিএনপি অফিসে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও ধানের শীষের পক্ষে গণসমর্থন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়। পরে তিনি বাজারের দোকানপাট, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম এবং দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চান।
গণসংযোগ চলাকালে কাদের হালিমী বলেন,
“ধানের শীষ আমাদের ঐতিহ্য, আমাদের শক্তি। দলের সিদ্ধান্তই আমাদের পথনির্দেশনা। যোগ্য নেতৃত্বকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মানুষ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, “হরনী ও চানন্দীকে হাতিয়ার অংশ হিসেবে ঘোষণা করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। এই সিদ্ধান্ত স্থানীয় মানুষের বহুদিনের দাবিকে পূরণ করেছে।”
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের উপস্থিতি ছিল ছিল চোখে পড়ার মতো। তাদের সমন্বিত প্রচারণায় পুরো এলাকায় নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদ, হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, মুসা কালিম উল্লাহ, ওসমান গনী বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন, আদাবর থানা স্বেচ্ছাসেবক দল নেতা লাভলু মিয়া, জিয়া মঞ্চ নেতা জামসেদুল ইসলাম টুটুল, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা সুমন ও হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম মায়া, মোহাম্মদ শাহীন, মৎস্যজীবী দল নেতা ডা. ফায়েল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল জামাল, মৎস্যজীবী দলের আহ্বায়ক পদপ্রার্থী পিটু, তাতী দলের বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিমসহ আরও অনেকে।
স্থানীয় মানুষের মতে, নির্বাচনী প্রচারণার এই ধারা অব্যাহত থাকলে হরনী ইউনিয়নে ধানের শীষের পক্ষে একটি শক্তিশালী গণঅবস্থান তৈরি হবে—যা চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে।
Reporter Name 



















