০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় টানা তিন মাসের শ্রেষ্ঠ এসআই সম্মাননা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার

কাজী কেয়া,গাজীপুর প্রতিনিধিঃ

( গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—টানা তিন মাস শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জেলার একজন দক্ষ তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল হাসান। ক্লুলেস হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রেষ্ঠ এসআই-এর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত এসআই জানান, “এ সম্মাননা আমার টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফল। দলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় টানা তিন মাসের শ্রেষ্ঠ এসআই সম্মাননা

আপডেট টাইম : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫