০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর বর্বর হামলা: মোতালেব বাহিনীকে গ্রেফতারের দাবিতে ক্ষোভ ও মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকায় সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম. আব্দুল বারীর পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু মোতালেব বাহিনীর হামলা–হুমকির শিকার হয়ে আসছে। সর্বশেষ তাদের খতিয়ানভুক্ত জমি—মনিপুর মৌজাস্থিত মনিপুর সাকিনের এসএ ১৭৭ ও আরএস ১১৭—এ উন্নয়নমূলক কাজ করতে গেলে মোতালেব ও তার শাহজালাল,আমীর, সোহাগ ও শামীরের নেতৃত্বে সশস্ত্র দল শিক্ষক পরিবারের দুই ছেলে মহসিন আলম, শাহ আলম মজনু এবং স্থানীয় রেজাউল করিম পাবেল ও আবু হানিফের ওপর নৃশংস হামলা চালায়। চারজনই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শিক্ষক পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় অভিযোগ দাখিল ও তা রেকর্ডভুক্ত হলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মোতালেব, তার ছেলে শাহ জালাল, রিপন, সোহাগ ও শামীমসহ সশস্ত্র চক্র জমি দখলের উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ভুক্তভোগীদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। আহতদের মাথা, কাঁধ, কব্জি ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত দেখা গেছে এবং তাদের অবস্থা মুমূর্ষু। শুক্রবার মনিপুর বাজারে মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মোতালেব ও তার গং দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, মারধর, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে। তারা বলেন, মামলা হওয়ার পরও পুলিশের গড়িমসি প্রশ্নবিদ্ধ এবং অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা এলাকাকে আরও অশান্ত করে তুলছে। সচেতন মহল মনে করে, মোতালেব বাহিনী ক্রমেই নৃশংসতায় নারায়ণগঞ্জের ফ্যাসিস্ট প্রভাবশালীদের অনুসরণ করছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। শিক্ষক পরিবারের দাবিও একই—নিজেদের বৈধ জমিতে গেলেই প্রাণনাশের ভয়; তারা ন্যায়বিচার ও নিরাপত্তা চান। বর্তমানে আহত চারজনই ঢাকার নিটোর হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকদের মতে তাদের তাত্ক্ষণিক অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতালেব বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি তুলেছে ভুক্তভোগী পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর বর্বর হামলা: মোতালেব বাহিনীকে গ্রেফতারের দাবিতে ক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ১১:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫