০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচাতো ভাইকে হত্যার চেষ্টা!

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের কালাগাজী ব্যপারী বাড়িতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় চাচাতো ভাইয়ের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন এক কিশোর। আহত কি*শোরের নাম নাছির হোসেন (১৭)। এ ঘটনার জন্য তার জেষ্ঠাতো ভাই সোহাগ (২৮) কে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২২ নভেম্বর, ২০২৫) দুপুরে চাটখিলের মোহাম্মদপুর কালাগাজী ব্যপারী বাড়িতে মাদক সেবন করে আহতের ঘরের সামনে গালাগালি শুরু করে সোহাগ। এ সময় তার চাচাতো ভাই নাছির হোসেন তাকে মাদক সেবন করে গালাগালি ও বাড়ির শুনাম ক্ষুন্ন না করার কথা বলে (এর আগে কয়েকবার নাছির তার ইয়াবা সেবন দেখে ফেলে)। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ দেশীয় অস্ত্র দিয়ে নাছিরের ওপর আক্রমণ করে।

আঘাতের ফলে নাছিরের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত আহত নাছিরকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীর মাইজদীস্থ হাসপাতালে প্রোরণ করেন।

আহতের ভাই রুবেল বলেন, “৫ মাস আগে আমার বাবা মারা যায়। আমি আমার কর্মে থাকি। বাড়ি শুধু আমার মা আমার স্ত্রী সন্তান আর ছোট ভাই থাকে। বিভিন্ন সময় সোহাগ আমাদের ঘরের সামনে এসে গালাগালি করে। তার সাথে আমাদের পরিবারের কোন শত্রুতা নেই। সে প্রায় সময় মাদক সেবন করে। আমার ভাই মাদক সেবনে বাধা দেওয়ায় সোহাগ এমন জঘন্য কাজ করেছে। সে দেশীয় অস্ত্র দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। কালাগাজী ব্যপারী বাড়ির বেশ কয়েকজন বাসিন্দা ও এলাকাবাসী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ প্রতিবেশী বলেন, “এই সোহাগ দীর্ঘদিন ধরেই মাদকে আসক্ত এবং এলাকার পরিবেশ নষ্ট করছে। নাছির প্রতিবাদ করে খুব ভালো কাজ করেছিল, কিন্তু তার এমন পরিণতি হলো! আমরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। যারা রাতের আধারে মাদক সেবন করে এবং নিরীহ মানুষের ওপর আঘাত হানে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এলাকায় শান্তি বজায় থাকে।”

এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে দ্রুত দোষী ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন ঘটনাটি শুনেছি কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

চাটখিলে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচাতো ভাইকে হত্যার চেষ্টা!

আপডেট টাইম : ০৫:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫