মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে অদ্য লক্ষ্মীপুর শহরের টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এসময় নিয়মিত গাঁজা/ ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় আটক হওয়ায়
১. মো: কামরুল পাটোয়ারী (৩৮), পিতা- মৃত হুমায়ন কবির, বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ১ বছরের কারাদন্ড প্রদান ও ৫০০/- টাকা অর্থদন্ড করা হয়
২. মো: মাহমুদুল হক (৪০), পিতা- হোসেন আহমেদ, কালিকসার, চৌদ্দগ্রাম, কুমিল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১৪০/- টাকা অর্থদন্ড করা হয়
৩. মোক্তার হোসেন রনি (২৯), পিতা- শাহ আহম্মদ, বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ০৭ দিনের কারাদন্ড প্রদান ও ১০০/- টাকা অর্থদন্ড করা হয়
৪. আবুল হাসনাত (৩৬), পিতা- সেলিম ড্রাইভার, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ৩ মাসের কারাদন্ড প্রদান ও ৫০০/- টাকা অর্থদন্ড করা হয়,
৫. মো: লিটন (২৭), পিতা- আব্দুল করিম, দত্তপাড়া, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৫০০/- টাকা অর্থদন্ড করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লক্ষীপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর 



















