০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নাজমুল হাসান রানার বিশাল গণমিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সিরাজগঞ্জ-১ আসনে ব্যাপক গণসংযোগ ও গণমিছিল কার্যক্রম পরিচালনা করেছেন নাজমুল হাসান তালুকদার রানা। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

গতকাল সিরাজগঞ্জ-১ আসনের কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা এবং কাজিপুর সদর ইউনিয়ন এর মেঘাই বাজারে এই কর্মসূচি পালিত হয়।৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যাপক সংখ্যক লিফলেট বিতরণ করেন তিনি। তিনি জনগণকে আগামীর পরিবর্তন ও ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময় নাজমুল হাসান তালুকদার রানা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার রোডম্যাপ। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কাজিপুরের মানুষ ধানের শীষের জন্য গণজোয়ার সৃষ্টি করতে প্রস্তুত।
গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নাজমুল হাসান রানার বিশাল গণমিছিল

আপডেট টাইম : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫