মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশাবাড়ী উপজেলার রাঙ্গামাটি মহাশ্মশানে নতুন কমিটি গঠনের কয়েক দিনের মধ্যেই দ্রুতগতিতে উন্নয়নমূলক কাজ শুরু করেছেন নবনির্বাচিত সভাপতি শ্রী হরিদাস বাবু। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিদিন অন্তত একবার মহাশ্মশান এলাকায় ছুটে গিয়ে কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন।
আজ বিকেলে অত্র এলাকার সনাতনী জনগোষ্ঠীর সঙ্গে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপস্থিত সবার সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং মহাশ্মশানকে আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ রূপে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভায় হরিদাস বাবু বলেন
“রাঙ্গামাটি মহাশ্মশানটি উত্তর বঙ্গের মধ্যে অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন স্মশান হিসেবে গড়ে তোলা হবে। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়; এটি আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রতীক।
সভাপতি হওয়ার পর দৃশ্যমান কাজ
মহাশ্মশান এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উদ্যোগ
প্রধান ফটকের সৌন্দর্যবর্ধন কাজ শুরু
ভেতরের রাস্তা সংস্কারের পদক্ষেপ ব্যবহৃত কাঠ, ছাই ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ স্থান নির্ধারণ
পূজা–অর্চনা ও শেষকৃত্যের জন্য পৃথক ব্যবস্থা তৈরির পরিকল্পনা
নিরাপত্তা বৃদ্ধির জন্য লাইট স্থাপনের কাজ শুরু
স্থানীয় সনাতনী জনগোষ্ঠীর সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়
জায়গার সীমা নির্ধারণ ও বেড়া দেয়ার প্রক্রিয়া শুরু
চলমান কাজগুলো তদারকির জন্য দৈনিক পরিদর্শক
Reporter Name 



















