০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানান আয়োজনে চাটখিলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩৯ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যায়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রদর্শনীতে মোট ২২টি স্টল অংশ নেয়। দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, কবুতর, হাস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, গরু, ছাগল, ভেড়া এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। খামারিদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করাই ছিল প্রদর্শনীর মূল লক্ষ্য। এ উপলক্ষে ৬টি ক্যাটাগরিতে ২২ জন অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে খামারি, প্রযুক্তিবিদ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নানান আয়োজনে চাটখিলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

আপডেট টাইম : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫