০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নতুন এসপি মোঃ আবু তারেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার

কবির হোসেন রাকিব প্রতিনিধি, লক্ষ্মীপুর

লটারির মাধ্যমে সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী ও স্বচ্ছ পদ্ধতির বদলি প্রশাসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ রদবদলের অংশ হিসেবে সিআইডির এসপি মোঃ আবু তারেককে বদলি করে লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব বণ্টনের লক্ষ্যে এবারের বদলি প্রক্রিয়ায় লটারিকে কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। এতে কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের কাজে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এসপি মোঃ আবু তারেককে স্বাগত জানিয়ে জেলার গণমানুষের প্রত্যাশা-লক্ষ্মীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লক্ষ্মীপুরে নতুন এসপি মোঃ আবু তারেক

আপডেট টাইম : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫