ভোলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন বিজেপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল স্বাক্ষরিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মোঃ হেলাল উদ্দিন বিপ্লব ও হেলাল উদ্দিন মাষ্টার এবং সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে মাহবুব আলম বাবুল কে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরদ্দিন (মাল), মোঃ আবুল বশার নিজাম, মোঃ ইসমাইল, মোঃ হারুন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ফারুক।
মোঃ মনিরুদ্দিন, মোঃ শেখ ফরিদ, মোঃ ইসমাইল, মোঃ আলী, আবুল কালাম, মোঃ ছালেম, মোঃ অলিউল্লাহ মুন্সী, মোঃ এরশাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ হারুন, মোঃ হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরে আলম, মোঃ আক্তার হোসেন, মোঃ নিরব, মোঃ হারুন, মোঃ নাছির আহমেদ, মোঃ তাজউদ্দিন, মোঃ আবু সায়েদ, মোঃ আব্দুল বারেক, মোঃ সিদ্দিক হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, মোঃ ইমাম হোসেন কে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জেলা ও উপজেলা বিজেপির ধন্যবাদ জানিয়ে সবাইকে একতাবধ্য হয়ে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর হাত কে শক্তিশালী করার আহ্বান জানান।
Reporter Name 



















