০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে হানাহানি নয়, সহনশীলতার পথে — আবুল খায়ের ভূঁইয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০৬ বার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আমরা ধর্মের দোহাই দিয়ে বিভেদ সৃষ্টি করি না। একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে নারীদের মধ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং জান্নাতের টিকিট বিক্রির অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, রায়পুরে পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নয়ন, বাসস্ট্যান্ড, উপজেলা ভবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন—এসব কাজ বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমার হাত ধরেই হয়েছে। এরপর দীর্ঘদিন এই উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। পৌরসভার রাস্তাঘাট চরম বেহাল দশায় পৌঁছেছে।

ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের ধারায় ফিরতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলে বিএনপির এ নেতা বলেন, গ্রামের নারীরা আজ অনেক সচেতন ও জ্ঞানী। ধর্মের অপব্যাখ্যা ও মিথ্যাচারের জবাব তারা ভোটের মাধ্যমেই দিতে ঐক্যবদ্ধ হয়েছে।

নিজের অতীত কর্মকাণ্ডের উল্লেখ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমি এমপি থাকাকালীন সরকারি হাসপাতাল, পৌরসভা ভবন, মহিলা কলেজসহ বহু উন্নয়ন কাজ করেছি। গত ১৭ বছরে টেকসই উন্নয়ন হয়নি। উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে। বিএনপি মানেই উন্নয়ন। আমরা মানুষের কথা ভাবি। আগামীতে সরকার গঠন করতে পারলে রাস্তাঘাট, শিক্ষা, ব্রিজ-কালভার্ট ও কৃষিসহ সকল খাতে উন্নয়ন হবে অগ্রাধিকারভিত্তিতে।

সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

ধর্মের নামে হানাহানি নয়, সহনশীলতার পথে — আবুল খায়ের ভূঁইয়া

আপডেট টাইম : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫