০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি হারানো বিজ্ঞপ্তি আইয়ুব আলী নামের একজন ব্যক্তি হারানো গিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৫১ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি, কবির হোসেন রাকিবঃ

লক্ষ্মীপুরের হাজিরহাট ইউনিয়নের আন্ধারঘর এলাকায় আইয়ুব আলী চৌধুরী নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর ২টার দিকে আন্ধারঘর বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার এবং স্থানীয়রা তাকে খুঁজে পাচ্ছেন না।

নিখোঁজ আইয়ুব আলীর বয়স ৫৭ বছর। পরিবার জানায় তিনি স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। এর কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না এবং স্মৃতিশক্তিও দুর্বল, ফলে অনেক কিছু মনে রাখতে বা ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। নিখোঁজের ঘটনায় পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল শার্ট এবং লুঙ্গি। চেহারা ফর্সা। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, অসুস্থতার কারণে তিনি দূরে গিয়ে নিজ অবস্থান ঠিক করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন।

পরিবার জানায়, যারা আইয়ুব আলীকে কোথাও দেখেছেন বা তার অবস্থানের খোঁজ পেয়েছেন, তারা ০১৬৪৪২৩৬১৩২ নম্বরে যোগাযোগ করবেন। স্থানীয়রা ও আশেপাশের মানুষদেরও তাকে খুঁজে বের করার জন্য পরিবার সহযোগিতা কামনা করছে।

লক্ষ্মীপুরের পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার সন্ধান চালানো হচ্ছে। পরিবার সকলের কাছে দোয়া এবং সহায়তা কামনা করেছেন, যাতে তিনি দ্রুত স্বজনদের কাছে ফিরে আসেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

একটি হারানো বিজ্ঞপ্তি আইয়ুব আলী নামের একজন ব্যক্তি হারানো গিয়েছে

আপডেট টাইম : ০২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫