এম মনিরুল ইসলাম শ্যামনগর ঘুরে।
জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে অগ্রগামী বিপ্লবী কাফেলা এগিয়ে চলেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়,উপজেলা চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব নজরুল ইসলামকে দেখতে চায়, বিভিন্ন ইউনিয়নের নানান শ্রেণী পেশার মানুষ। চরম নির্যাতিত নেতাকর্মীর একজন তিনি।
সরেজমিন পরিদর্শনপূর্বক জানা যায়, একজন মানুষের জীবনের কোন একটি অধ্যায় থাকে বিপ্লবের কিন্তু ব্যতিক্রমী কিছু মহান ব্যক্তি আছে।যারা ছোটবেলা থেকেই বিপ্লবী।আইনি লড়াই করে বড় হতে হয়েছে তাকে। বর্তমানে তিনি একজন জননন্দিত চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়নের অভিভাবক।উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণের মানুষ, বানভাসী মানুষের পরীক্ষিত বন্ধু। বিগত স্বৈরশাসন আমলে তার নামে রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ৫৪ টির অধিক মামলা দেয়া হয়েছিল। তার বড় ভাইয়ের নামে নাশকতার পাঁচটি মামলা ভগ্নিপতি হযরত মোল্লার নামে চারটি নাশকতার মামলা সহ অন্যান্য আপনজনদের সন্তানদের উপরে চলেছে অত্যাচারের স্টিম রুলার।পরিবার ও আত্মীয়-স্বজনের উপরেও চলেছে অত্যাচার জুলুম আর নির্যাতন পরবর্তীতে কোর্ট তাকে সম্পন্ন জামিনে মুক্তি দেন।তিনি ও তার স্বজনরা সত্যবাদী মজলুম এটি জ্বলন্ত প্রমাণিত। শ্যামনগরের দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা নাওয়াবেকি নুরনগর বংশীপুর ভেটখালী গ্যারেজ আবাদ চন্ডিপুর রমজান নগর বুড়িগোয়ালিনী সহ বিভিন্ন এলাকার মধ্যবিত্ত হতদরিদ্র ও মজলুম জনগোষ্ঠীর পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে। সম্মানিত এমন দূরদর্শী নেতা কে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেলে ধন্য হবে অবহেলিত শ্যামনগর বাসি। এমনই খবর শ্যামনগরের বিভিন্ন প্রান্ত ও উপকূলীয় অঞ্চলের।
Reporter Name 



















