০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জের বাঁশঘরে পারিবারিক সম্পত্তির বিরোধ, ভাতিজাদের হাতে চাচা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার

কবির হোসেন রাকিব(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (০১ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার ২ নং ওয়ার্ডের বাশঁঘর গ্রামে আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, পৌরসভার বাশঁঘর আহম্মদ উল্যা হাজী বাড়িতে পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা হাসমত উল্যাহ ও ভাতিজা তোফায়েল(৩৭) ও মোহন (৩৪) গংদের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সোমবার ০১, ডিসেম্বর রাত ১০ টার দিকে ভাতিজা তোফায়েল গংদের নেতৃত্বে অজ্ঞাত ৮/৯ জন সন্ত্রাসী নিয়ে রাতের বেলায় চাচা হাসমত উল্যা (৭২) এর বাড়ির সম্পত্তি দখল করে ঘর উঠাতে গেলে চাচা হাসমত উল্যা বাধাঁ প্রদান করে । এতে ভাতিজা গং ক্ষিপ্ত হয়ে চাচা, হাসমত উল্লাহর উপর অমানবিক হামলা চালায়। এতে হাসমত উল্যা অচেতন হয়ে পড়েন। ঘটনা স্থলে হট্টগোল ও ডাক চিৎকার শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে জড়ো হন, পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে
কর্তব্যরত ডাক্তার তাকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই তোফায়েল ও মোহন আত্মগোপনে চলে যায়।
উত্তেজিত জনতা গতকাল মঙ্গলবার সকালে খুনি ভাতিজাদের বসত ঘর ভাংচুর করে আসবাবপত্র বাহিরে ফেলে জ্বালিয়ে দেয় । এই ব্যাপারে রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রামগঞ্জের বাঁশঘরে পারিবারিক সম্পত্তির বিরোধ, ভাতিজাদের হাতে চাচা নিহত

আপডেট টাইম : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫