০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় ঘর থেকে যুবকের গলিত ম/র/দেহ উ দ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় ইমরুল ভূইয়া নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূইয়ার ছেলে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের ইমরুল ভূইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিলো না। এছাড়া তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতর গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লোহাগড়ায় ঘর থেকে যুবকের গলিত ম/র/দেহ উ দ্ধার

আপডেট টাইম : ০৩:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫