০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া ও কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬,২০০ কেজি জাটকা জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ বার

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি ঃ

নোয়াখালীর হাতিয়া এবং পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের মোট ৬ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীর জাগলার চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যমানের ৫,৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাঝিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিকের সদস্যরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চার লেন সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয় বলেও জানায় কোস্ট গার্ড।

জব্দকৃত জাটকা পরে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

হাতিয়া ও কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬,২০০ কেজি জাটকা জব্দ

আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫