০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় জামায়াতের নির্বাচনি সমাবেশে জনতার ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৬ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনতার ঢল নামে। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশে রূপ নেয় পুরো এলাকা।

মিছিলে জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা- ভোট দিন দাঁড়ি পাল্লায় নড়াইল-২ হবে পরিবর্তনের ঠিকানা।

শনিবার (৬ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ প্রচার মিছিলের শুরু হয় লক্ষীপাশা মোল্যার মাঠ থেকে। এরপর প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, সকাল ১০টার দিকে লোহাগড়ার লক্ষীপাশা মোল্যার মাঠে জামায়াতের নড়াইল জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের দাঁড়ি পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু।

জামায়াতের নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জামায়াতের নড়াইল জেলা নায়েবে আমির  মো. জাকির হোসেন বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আকিদুল ইসলাম, নড়াইল পৌর জামায়াতের মেয়র প্রার্থী মো. হেমায়েতুল হক হিমু, নড়াইল পৌর আমির মো. জাকির হোসেন, লোহাগড়া উপজেলা পরিষদ জামায়াত প্রার্থী মো. আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান ও মো. আবুল বাশার প্রমুখ।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, বহুদিন পর নড়াইল-২ আসনে এমন জনসমর্থন দেখা গেছে। এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লোহাগড়ায় জামায়াতের নির্বাচনি সমাবেশে জনতার ঢল

আপডেট টাইম : ০৩:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫