০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের শক্ত অবস্থান, তাহিরপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার

তাহিরপুর প্রতিনিধি:

তাহিরপুর বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।রোববার (০৭ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনের আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মকর্তারা। অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। নিয়মভঙ্গকারীরা সতর্ক হোন—আইনের প্রয়োগ অব্যাহত থাকবে।

অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। তারা বলেন,নিয়মিত এ ধরনের অভিযান বাজারে সিন্ডিকেট,ভেজাল ও অবৈধ ব্যবসা দূর করবে এবং সাধারণ মানুষ নিরাপদ পণ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।

স্থানীয়রা আরও দাবি করেন,শুধু জরিমানায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাকে স্থায়ীভাবে শৃঙ্খলার আওতায় আনা প্রয়োজন।

আহম্মদ কবির
সুনামগঞ্জ
মোবাইল ০১৭২৫৭২৪৬০০

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের শক্ত অবস্থান, তাহিরপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫