০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএনপি ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২২৯ বার

প্রতিনিধি:

কবির হোসেন রাকিব

গত ৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজহার মুন্সি সমাজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক হোসেনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানের যাবতীয় মালামাল পুড়ে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আশ্বাস প্রদান করেন। তবে ব্যবসায়ী ফারুক হোসেন জানান, “অনেকে সাহায্যের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কেউ বাস্তবে কোনো সহযোগিতা করেননি। আমি পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে দিন পার করছি।”

এরই মাঝে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ ফারুক হোসেনের জন্য নতুন করে একটি দোকান নির্মাণ করে দেওয়া হবে, যাতে তিনি আবারও স্বাভাবিকভাবে তার ব্যবসা শুরু করতে পারেন।”

রুহুল আমিন বাহাদুরের এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখেন ফারুক হোসেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন,
“আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। দোকান পুড়ে যাওয়ার পর মনে হচ্ছিল সব শেষ। কিন্তু রুহুল আমিন বাহাদুর ভাইয়ের এই মানবিক সহযোগিতার আশ্বাসে আবার বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছি। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”

স্থানীয় এলাকাবাসীও রুহুল আমিন বাহাদুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় এমন দুর্যোগ মুহূর্তেই প্রকাশ পায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সত্যিকার অর্থেই মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে ইতিমধ্যে ইতিবাচক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা করছে, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই নতুন দোকান নির্মাণ কার্যক্রম শুরু হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবার তার জীবিকা ফিরে পাবেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএনপি ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর

আপডেট টাইম : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫