০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস ১০ ডিসেম্বর ২০২৫ উদযাপন।

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৯ বার

সংবাদদাতা মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহঃ

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় ঐতিহ্যবাহী এই ময়মনসিংহ শহর। দিবসটির তাৎপর্য স্মরণে আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহবাসী স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিনটিকে।

ময়মনসিংহ নগরীর ছোট বাজারের মুক্তমঞ্চে সকালে জড়ো হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধারা। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহ মুক্ত দিবসের অনুষ্ঠান উদ্বোধন এবং জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রশাসনের কর্মকর্তা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মুক্তমঞ্চ থেকে র‌্যালি নিয়ে পদযাত্রা করেন,

ময়মনসিংহে ছোট বাজার থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়, পরে অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুদ প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।

এছাড়াও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহওরাদ্দি,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর নাজমূস সাকিব

দিবসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্ত দিবস উপলক্ষে নগরের প্রধান সড়ক, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনাগুলো সাজানো হয় আলোকসজ্জায়। সারাদিনজুড়ে ছিল দেশপ্রেম ও বিজয়ের আনন্দের জোয়ার।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

বর্ণিল আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস ১০ ডিসেম্বর ২০২৫ উদযাপন।

আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫