০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় মায়ানমারগামী খাদ্যদ্রব্যসহ ১২ পাচারকারী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪২ বার

হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি খাদ্যদ্রব্যসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১০ ডিসেম্বর রাত ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকালাই ডাল, ৩২ বস্তা কাঠবাদামসহ প্রায় ৩১ লাখ ৩৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। পাশাপাশি বোটে থাকা ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত বোট, মালামাল এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

হাতিয়ায় মায়ানমারগামী খাদ্যদ্রব্যসহ ১২ পাচারকারী আটক

আপডেট টাইম : ১২:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫