০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশফাকুর এবং সাধারণ সম্পাদক শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৩ বার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৬) ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশফাকুর আলম সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ মাহমুদ শাওন।

রোববার (৯ ডিসেম্বর) বিদায়ী কমিটির সভাপতি নুবয়ত হোসেন নুহান ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসমিয়া সরকার নূরী। সহ-সভাপতি হয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের আশফাকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. আমিনুল ইসলাম জিহাদ।

নবনির্বাচিত সভাপতি আশফাকুর আলম সিফাত বলেন, ‘জয়পুরহাট দেশের উত্তরের বৈষম্যের শিকার একটি জেলা। এখানকার শিক্ষার্থীরা ভিন পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনে খাপ খাওয়াতে নানা সমস্যায় পড়ে। পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই হবে আমাদের কমিটির প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘এখানে এসে যেন কেউ নিজেকে আপনজনহীন মনে না করে। সংগঠনটিকে শিক্ষার্থীদের এক অভিভাবকসুলভ আশ্রয় হিসেবে গড়ে তুলতে চাই।’

সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ শাওন বলেন,
‘আমরা জয়পুরহাটের সন্তান। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে আমরা একে অন্যের শক্তি। জেলা ছাত্রকল্যাণ পরিষদ শুধুই পরিচয়ের ব্যাজ নয়—এটি দায়িত্ব, সেবা ও মানবিকতার অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য জেলার শিক্ষার্থীদের পাশে থাকা, প্রতিভা বিকাশে সহায়তা করা এবং ন্যায়–আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়া।’

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশফাকুর এবং সাধারণ সম্পাদক শাওন

আপডেট টাইম : ০১:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫