মোহাম্মদ হানজালা
যশোর প্রতিনিধি।
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ‘র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরের শার্শায় এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল (১৩ ডিসেম্বর)বিকেলে শার্শা -১ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্দেশে যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদা ও শার্শা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে শার্শা উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় শার্শা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় আল মামুন বলেন, ” জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর সেই চক্রান্তের অংশ হিসেবে শুক্রবার শরীফ ওসমান হাদি’র উপর গুলি চালিয়েছে। শার্শা উপজেলা বিএনপি, যুবদল সহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে দ্রুত হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নং শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, শার্শা যুবদলের যুগ্ন আহ্বায়ক আওরাঙ্গ, শরিফুল ইসলাম পিয়াস, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান,বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান পিন্টু,শার্শা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, জুবায়ের হোসেন শাওন, যুবদলের আসাদুজ্জামান আসাদ, রাজু,শাহজালাল আগুন,মন্টু, রিয়াল,আাসাদ, সাইফুল ইসলাম, রাসেল,জিয়া, রাকিবুল, রবি সহ শার্শা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
Reporter Name 



















