০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফা ইসলামের লাইফ লক্ষ্মীপুর সেলস অফিসের উদ্যোগে ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ বার

মোহাম্মদ জাকির শাহ
লক্ষীপুর প্রতিনিধি

আলফা ইসলামের লাইফ লক্ষ্মীপুর সেলস অফিসের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সেলস অফিস প্রাঙ্গণে আজ দুপুর ৩টায়বশুরু হওয়া এই কনফারেন্সে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামের লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব নূরে আলম সিদ্দিকী ওভি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি– ট্রেনিং)জনাব সাজেদুল বারীএবং এএসএম মিয়া মোঃ বেলাল, এছাড়াও লক্ষ্মীপুর সেলস অফিসের অধীনস্থ বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজারবৃন্দ কনফারেন্সে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে ডিএমডি (ট্রেনিং) জনাব সাজেদুল বারী একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তিনি একজন ম্যানেজার হিসেবে কীভাবে সফল হওয়া যায়, কীভাবে দক্ষতার সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা পরিচালনা করা যায় এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর প্রশিক্ষণে ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, টিম ম্যানেজমেন্ট, নেতৃত্বের গুণাবলি এবং লক্ষ্য নির্ধারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি জনাব নূরে আলম সিদ্দিকী ওভি লক্ষ্মীপুর সেলস অফিসের সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পরিকল্পিতভাবে ব্যবসার পরিসর বাড়াতে হবে এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। লক্ষ্মীপুর সেলস অফিসকে আরও চাঙ্গা করার লক্ষ্যে তিনি ব্যবসা সম্প্রসারণ, নতুন এজেন্ট তৈরি, টিমওয়ার্ক বৃদ্ধি এবং টার্গেটভিত্তিক কাজ করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ব্যবসার গ্রোথ বাড়ানোর জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন এবং ম্যানেজারদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে সাফল্য অনিবার্য।

কনফারেন্সে উপস্থিত ম্যানেজাররা জানান, এই ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক সভা তাদের কাজের গতি ও মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এমডি ও ডিএমডির দেওয়া নির্দেশনা অনুসরণ করে লক্ষ্মীপুর সেলস অফিস ভবিষ্যতে আরও ভালো ব্যবসায়িক সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আলফা ইসলামের লাইফ লক্ষ্মীপুর সেলস অফিসের উদ্যোগে ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫