০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদীতে কাবিটা প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ: প্রকৃত সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬৩ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে চাঁদা দাবি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সোহাগ। সোমবার (১৫ডিসেম্বর) বিকেলে হাতীবর গ্রামে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নুর ইসলামের বাড়ি থেকে টুরু মহনের বাড়ি পর্যন্ত কাবিটা প্রকল্পের আওতায় ৮ লাখ ২ হাজার ১০৫ টাকা ব্যয়ে ৭৩০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট ৩ ইঞ্চি প্রস্থের ইটের এজিংসহ গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে বাস্তবায়ন করা হচ্ছে।

চেয়ারম্যান সোহাগ অভিযোগ করে বলেন, রাস্তার নির্মাণ কাজ চলাকালে খাইরুল ইসলাম ও তানভীর নামের দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করলে তারা শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

তিনি আরও বলেন, একপর্যায়ে তানভীর ও খাইরুল নামের ব্যক্তিদ্বয় তার সঙ্গে অসদাচরণ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। এতে উপস্থিত শ্রমিক ও স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তানভীরকে জনতা আটক করতে সক্ষম হয়, তবে খাইরুল ইসলাম পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনার সার্বিক পর্যালোচনা শেষে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তানভীরকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানান চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনাস্থল ত্যাগের পর অভিযুক্তরা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। চাঁদাবাজিতে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সোহাগ দৃঢ়ভাবে বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি এবং সকল কাজ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কাজে বাধা ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যেন তারা প্রকৃত সত্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করেন এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হন।

তিনি সকলের সহযোগিতায় ২নং রানীশিমুল ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

শেরপুরের শ্রীবরদীতে কাবিটা প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ: প্রকৃত সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ

আপডেট টাইম : ০৪:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫