০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন এক ভক্তের দেওয়া গাড়ি সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৭৬ বার

কবির হোসেন রাকিব, লক্ষীপুর প্রতিনিধি ঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছেন সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব। নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি সম্প্রতি একটি গাড়ি পেয়েছেন।

জানা গেছে, একজন দানশীল ও শুভানুধ্যায়ী ব্যক্তি আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেবকে এই গাড়িটি উপহার দেন, যা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার কাজে ব্যবহার করবেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ, সভা-সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এই গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর উপজেলার একজন পরিচিত আলেম ও সমাজসেবক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, মানবসেবা ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লএই গাড়িটি আমার ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের আমানত। নির্বাচনী প্রচারণার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তাদের কথা শোনা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই গাড়ি পাওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনের মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন এক ভক্তের দেওয়া গাড়ি সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর

আপডেট টাইম : ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫