০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭ বার

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার ঃ

দেশের কৃষি খাতের দক্ষ জনশক্তি গড়ে তুলতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। দাবি বাস্তবায়নে বারবার আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে আগামী পরশু সোমবার দেশব্যাপী পরীক্ষা বর্জন এবং একই সঙ্গে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো। শিক্ষার্থীদের ভাষ্য, এটি কোনো হঠকারী সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অবহেলার বিরুদ্ধে তাদের ন্যায্য প্রতিবাদ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কৃষি ডিপ্লোমা পাস করার পরও তারা উচ্চশিক্ষা, চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে বারবার বাধার মুখে পড়ছেন। বাস্তবমুখী শিক্ষার দাবি থাকলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির পথে হাঁটছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, “আমরা লাঞ্ছিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে মুক্তি চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি দ্রুত সমাধান না হলে এর প্রভাব কৃষি শিক্ষা ও উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমাধান করা।

এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের এই কঠোর কর্মসূচির মুখে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর কী সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০৫:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫