০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার “আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশন” এর উদ্যোগে পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নিগার কোল্ড স্টোরেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন মাস্টার আনিসুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম, আলহাজ লুৎফর রহমান, গাজী মাজহারুল ইসলামসহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

দোয়া মাহফিলে আবেদ আলী ও কোবাদ আলীসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠক মাস্টার সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

দুর্গাপুরে আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ১২:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫