০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবানীগঞ্জ ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরের সদর উপজেলা ভবানীগঞ্জ ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কমলনগর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরউভুতি এলাকায় শাহজাহান কামাল সড়কে রাশেদ বিল্লার বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির ভাড়াটিয়া নুরুল আমিনের বসতঘর থেকে তাকে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক নুরুল আমিন (৩৮) মজিবল হকের ছেলে। তার বাড়ি কমলনগর উপজেলার ৪ নম্বর চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা এলাকায়।
পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

ভবানীগঞ্জ ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৬:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫