০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ!থানায় জিডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম সুমি ওরফে আলপনা (৩৫)। তিনি কালিয়া উপজেলার শুক্ত গ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা আল আমিন মণ্ডল (ইরানুর)-এর স্ত্রী।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার পর থেকে তিনি তার শ্বশুরবাড়ি শুক্ত গ্রাম পূর্ব পাড়া থেকে নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজের ভাই মোঃ সাকিব মোল্যা (১৯) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ গৃহবধূর ভাই সাকিবের দাবী,তার বোন জামাই আল আমিন মন্ডল,শাশুড়ি ও তার ভাবি গৃহবধূ সুমিকে মেরে গুম করে ফেলেছে।আল আমিনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।
এ বিষয়ে গৃহবধূর স্বামী আল আমিন মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান,পারিবারিকভাবে আমাদের কোন সমস্যা ছিল না। হঠাৎ করে আমার স্ত্রী আমাদের কাউকে কিছু না বলে কোথাও চলে যায়।আমি এ ব্যাপারে কিছু জানি না। আমিও খুব মর্মাহত আমি তাকে খোঁজার চেষ্টা করছি।

কালিয়া থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, নিখোঁজ সংক্রান্ত বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ( তদন্ত) মোঃ হাসানুল কবির বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। নিখোঁজ সুমির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা বা কালিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ!থানায় জিডি

আপডেট টাইম : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫