০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব ফখরুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ বার

মোহাম্মদ জাকির শাহ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব ফখরুল ইসলাম। তিনি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় দলীয় হাইকমান্ড তাঁর ওপর আস্থা রেখেছে। মনোনয়ন ঘোষণার পর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতারা জানান, আলহাজ্ব ফখরুল ইসলাম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর মনোনয়ন এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব ফখরুল ইসলাম দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যেতে চান।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব ফখরুল ইসলাম

আপডেট টাইম : ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫