০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে।
এলাকাবাসী জানান ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাসার লিমন ও তার সন্ত্রাসী বাহিনী একই গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরি করতে ঢুকে তার স্ত্রীর হাত,পা,ও মুখ কাপড় দিয়ে বেঁধে স্বামী পরিতোক্তা তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করেছে।
এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল শুক্রবার, মেয়ের বাবা মোহাম্মদ শাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।
মামলার আই ও এসআই আলমগীর জানান,আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, আসামি ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

আপডেট টাইম : ০২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫