খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী পরশ গোলদার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত এর কাছ থেকে পরশ গোলদারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মণ্ডল।
পরশের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও পরশ তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় অর্জন এনে বিদ্যালয় ও উপজেলার সুনাম বৃদ্ধি করবে।
প্রধান শিক্ষক পরিমল কুমার মণ্ডল বলেন, “পরশ গোলদারের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আগামী দিনগুলোতে সে আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশাবাদী।”
শিক্ষার্থী পরশ গোলদারের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার 



















