০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-হাইমচর সড়ক দুই লেনে উন্নীতকরণের ঘোষণা, এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

চাঁদপুর-হাইমচর-৩ আসনের গুরুত্বপূর্ণ সড়ক দুই লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ ঘোষণায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সাধারণ জনগণের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীরা। সড়কটি দুই লেনে উন্নীত হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে বলে মনে করছেন তারা।
স্থানীয়রা জানান, সড়কের উন্নয়ন বাস্তবায়িত হলে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ উদ্যোগের জন্য চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার জনগণ সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর-হাইমচর সড়ক দুই লেনে উন্নীতকরণের ঘোষণা, এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

আপডেট টাইম : ০৭:৩১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬