০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন, ২০২৬ খ্রি.) ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, ইভটিজিং, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬