মোঃ মান্নু মিয়া ,নড়াইল পতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় যৌন হয়রানি প্রতিরোধে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ইকুয়ালিটি পোর্টফলিয় বিষয়ক কার্যক্রমের অংশ হিসাবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন সোমবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক কাউন্সিল হলরুমে পাইলট স্কুলের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি শাম্মী কায়সার, বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো হাফিজুর রহমান, শামীমা ইয়াসমিন নূরানী,প্রধান শিক্ষক, লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, তাহমিনা তৈয়ব,
প্রোগ্রাম অফিসার-জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশ, আব্দুল আলিম, ফিল্ড ম্যানেজার, রুম টু রিড বাংলাদেশ, নড়াইল, সৈয়দ খায়রুল আলম, চেয়ারম্যান পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মো সেলিম জাহাঙ্গীর, মো আব্দুস সালাম, শিক্ষক কাউন্সিল সম্পাদক,
ইসরাত জাহান মিম, সোশ্যাল মোবিলাইজার,জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড,
সহকারী শিক্ষক মো মহসীন আলী, সহকারী শিক্ষক নুরুন্নাহার আম্বিয়া, সহ শিক্ষক কল্পনা খাতুন, সিনিয়র শিক্ষক মো জাহিদুর রহমান, সহকারী শিক্ষক মো জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন তাহমিনা তৈয়ব, প্রোগ্রাম অফিসার-জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশ।
রুম টু রিড বাংলাদেশ (Room to Read Bangladesh) হলো একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বাংলাদেশে শিশুদের সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষার ক্ষেত্রে জেন্ডার সমতা নিয়ে কাজ করছে। প্রাথমিক স্তরের শিশুদের পড়ার অভ্যাস গড়ে তোলা এবং মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনদক্ষতা (life-skills) বাড়াতে এটি সরকারের সাথে যৌথভাবে কাজ করে।
সংস্থাটি মূলত দুটি প্রধান কর্মসূচির ওপর ফোকাস করে:
সাক্ষরতা কর্মসূচি (Literacy Program): প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পড়ার দক্ষতা তৈরি এবং পাঠাগার স্থাপনের মাধ্যমে পড়ার অভ্যাস গড়ে তোলা। এটি জাতীয় পাঠ্যক্রমকে সমৃদ্ধ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবোর্ড (NCTB) এর সাথে কাজ করে।
বালিকা শিক্ষা কর্মসূচি (Girls’ Education Program): প্রান্তিক এলাকার কিশোরীদের বাল্যবিবাহ, যৌন নির্যাতন, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক বাধা পেরিয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করা এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে জীবনদক্ষতা শিক্ষা প্রদান করা।
তারই অংশ হিসেবে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।
৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন
এসএম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,
সৈয়দ খায়রুল আলম, নারী নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান,
সহকারী শিক্ষক নুরুন্নাহার আম্বিয়া, সহ শিক্ষক কল্পনা খাতুন, উম্মে রুমানা, প্রধান শিক্ষক, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Reporter Name 



















