১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান করল দিঘলিয়া উপজেলা ছাত্রদল

খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মোঃ মনিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার অসুস্থ ভ্যানচালক মোঃ রাজু খান (৩২)-কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত সোমবার (১৫ জুন) দুপুর ১টায় রাজু খানের চাচার বাসভবনে গিয়ে তার হাতে এই অনুদান তুলে দেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, নাভিন হাসান ও মোঃ সাকিব।
জানা যায়, প্রায় দুই মাস আগে ভ্যান থেকে ভারী মালামাল নামানোর সময় রাজু খানের মেরুদণ্ডের পেছনের হাড় ভেঙে যায়। পরে তিনি খুলনার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি অসচ্ছল অবস্থায় বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
অনুদান পেয়ে অসুস্থ ভ্যানচালক মোঃ রাজু খান দিঘলিয়া উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে এসে জীবিকা নির্বাহ করতে পারেন।
সহযোগিতার জন্য যোগাযোগ (বিকাশ): ০১৬২৮-৩৩৩৪৩৯

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান করল দিঘলিয়া উপজেলা ছাত্রদল

আপডেট টাইম : ১১:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬