০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী আজ: লেখালেখির স্মৃতি ও প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা

আজ দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিকধর্মী পত্রিকা চাঁদপুর প্রবাহ-এর রজতজয়ন্তী তথা ২৫ বছরপূর্তি। দীর্ঘ এই পথচলায় পত্রিকাটি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

চাঁদপুর প্রবাহের সঙ্গে ২০০৬ সাল থেকে গল্প, কবিতা, ছড়া ও উপন্যাসসহ বিভিন্ন সাহিত্যচর্চার মাধ্যমে যুক্ত ছিলেন সাংবাদিক ও লেখক জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে এ পত্রিকায় লেখালেখির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আজকের এই বিশেষ দিনে স্মৃতির পাতায় ভেসে উঠছে অনেক প্রিয় মুহূর্ত।
জাহিদ হোসেন বলেন, “চাঁদপুর প্রবাহের আজকের শুভ জন্মদিনে খুব বেশি মনে পড়ে সেই জড়িত থাকার দিনগুলোর কথা। পত্রিকাটির মাধ্যমে সাহিত্যাঙ্গনের অনেক গুণীজনের সঙ্গে পরিচয় ও কাজ করার সুযোগ হয়েছিল।”
এ সময় তিনি পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক প্রয়াত একেএম শফিক উল্যা সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর হাত ধরে গড়ে ওঠা এই পত্রিকা এখনও সাহিত্যপ্রেমীদের অনুপ্রেরণা জোগাচ্ছে। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুন।”
রজতজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে চাঁদপুর প্রবাহের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এর শুভানুধ্যায়ীরা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী আজ: লেখালেখির স্মৃতি ও প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬