খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ২০ জুন শনিবার “খুলনা বিভাগীয় সমাবেশ” সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার তালা সদরে বাংলাদেশ জামায়েত ইসলামির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
১৫ জুন সোমবার‘গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবীতে’ ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগের উদ্যোগে তালা সদরের বিভিন্ন বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে স্থানীয় নেতা-কর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অব: ডা. অলি আহমদ বীর বিক্রম সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা সাইফুল ইসলাম, তালা সদর ওয়ার্ড সেক্রেটারি অহিদুজ্জামান রিপন সহ অর্ধ শতাধিক নেতাকর্মী।
নেতৃবৃন্দ আগামী ২০ জুন শনিবার বেলা ২টায় খুলনার সার্কিট হাউস ময়দানের এই সমাবেশ দলে দলে যোগ দিয়ে সফল করার জন্য তালা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তালায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ
-
জুবারের আহমাদ তালা উপজেলা প্রতিনিধি - আপডেট টাইম : ০৫:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- ৬০ বার
জনপ্রিয় সংবাদ




















