০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে বাসা বাড়িতে ঢুকে কপালে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪০ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি :

রাজশাহীর তানোরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। বুধবার (১৭জুন) রাত সাড়ে ৮টার দিকে তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকায় ঘটে এঘটনা। এ ঘটনায় বৃহস্পতিবার তানোর থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আনিসুর রহমান ইমন (২৩)। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল (পূর্বপাড়া) গ্রামের আব্দুল্লাহ ইসলামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, তানোর পৌর সদরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আফজাল চৌধুরী (৪৮) বুধবার রাতে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় ইমন তার বাড়িতে প্রবেশ করে হাতে থাকা একটি খেলনা পিস্তল মাথায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি আফজাল চৌধুরীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আনিসুর রহমানকে আটক করেন। পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি প্লাস্টিকের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আফজাল চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার তানোর থানায় মামলা দায়ের করেন। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইমনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তানোরে বাসা বাড়িতে ঢুকে কপালে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬