০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গার আমশড়ায় মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৭৯ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসানের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ​রোববার বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। গত ৫ এপ্রিল ২০২৪ তারিখে মারুফ হাসানকে তাড়াশ উপজেলার ঝুরঝুরী-লক্ষ্মীপুর বাজার তালুকদার মার্কেটের পিছনে পুকুরে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি পাশেই সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। পরবর্তীতে র‍্যাব-১২ এর চৌকষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝুরঝুরি গ্রামের কাউসারকে গ্রেফতার করে এবং কাওছারের দেখানো সেফটি ট্যাংক থেকে মারুফের মৃতদেহ উদ্ধার হয়।
​মানববন্ধনে বক্তারা নিহত মারুফ হাসানের হত্যাকারী কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
​মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান বলেন,
​মারুফ আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘাতক কাওছার হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
​মানববন্ধনে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া,মিতু ও আবু জাফর বলেন,
​আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেয়া হয়েছে।আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং খুনি কাওছারের ফাঁসি চাই।
এ সময় নিহতের সহপাঠী মানববন্ধনে অংশ নিয়ে খুনি কাওছারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সলঙ্গার আমশড়ায় মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬