১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২৪ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর ঃ

সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। আজ সকালে শেরপুর জেলা সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল উপজেলায় পরিচালিত হচ্ছে কর্মসূচি। ক্যাম্পেইনে প্রায় আড়াই লাখ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিলে সার্জন ডা. , শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট টাইম : ০১:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬