০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ‘শিলা মনি রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৪৭ বার

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় স্বনামধন্য শিলা মনি রেস্টুরেন্ট-এর দ্বিতীয় শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৬ জুন) বাদ এশা নতুন শাখাটি বি-ব্লক মাস্টার প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিক ইকবাল।

এসময় শিলা মনি রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী সাইদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিলা মনি রেস্টুরেন্টের নতুন শাখাটি শাজাহানপুরের খাদ্যপ্রেমীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত সকলেই নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শাজাহানপুরে ‘শিলা মনি রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০১:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬