১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাকের সহায়তায় পাওয়ার টিলার পেলেন নারী কৃষি উদ্যোক্তা, গোবিন্দগঞ্জে আধুনিক কৃষির নতুন দিগন্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০৭ বার

সাইফুল ইসলাম তুহিন , স্টাফ রিপোর্টার ঃ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, গাইবান্ধা-২ অঞ্চলের উদ্যোগে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
গত ২৮ জুন ২০২৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা বিরাট শাখার সদস্য মোছা. হালিমা বেগম (সদস্য নং: ০৪/৫৩১৭)-এর হাতে আনুষ্ঠানিকভাবে একটি আধুনিক পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স জানায়, কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাওয়ার টিলার ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে ও কম খরচে জমি চাষ করা সম্ভব হবে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদনশীলতা বাড়বে, অন্যদিকে কৃষিযন্ত্র ভাড়ার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।
এছাড়া, হালিমা বেগম নিজস্ব জমিতে কৃষিকাজের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদেরও পাওয়ার টিলারের সেবা প্রদান করতে পারবেন। ফলে স্থানীয় পর্যায়ে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং সময় সাশ্রয় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. কামরুল ইসলাম এবং জেলা আঞ্চলিক সমন্বয়কারী মো. মোশারফ হোসেন। এ সময় আঞ্চলিক ও শাখা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। পাওয়ার টিলার বিতরণের মতো উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক অবদান রাখবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ব্র্যাকের সহায়তায় পাওয়ার টিলার পেলেন নারী কৃষি উদ্যোক্তা, গোবিন্দগঞ্জে আধুনিক কৃষির নতুন দিগন্ত

আপডেট টাইম : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬