০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের চাকা ঘুরবে ধান মাড়াই মেশিনে, বিশেষ চাহিদাসম্পন্ন নারীর পাশে ব্র্যাক”

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩৫০ বার

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার ঃ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ৩০ জুন ২০২৬: সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, গাইবান্ধা-২ অঞ্চল। এ উদ্যোগের অংশ হিসেবে এক বিশেষ চাহিদাসম্পন্ন নারী সদস্যের হাতে বিনামূল্যে একটি ধান মাড়াই মেশিন তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) গোবিন্দগঞ্জ এরিয়ার আওতাধীন গোবিন্দগঞ্জ শাখার ফুলবাড়ী গ্রামের সদস্য মোছা. সালেমা খাতুন (পিতা: মো. ছালজার, সদস্য নং-৫৫৭, ভিও কোড-২৮১২)-এর হাতে আনুষ্ঠানিকভাবে মেশিনটি হস্তান্তর করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃপক্ষ জানায়, শারীরিক সীমাবদ্ধতা কোনো মানুষের সম্ভাবনাকে থামিয়ে রাখতে পারে না। সেই বিশ্বাস থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ধান মাড়াই মেশিনটি ব্যবহারের মাধ্যমে সালেমা খাতুন নিজে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। পাশাপাশি স্থানীয় কৃষকদের ধান মাড়াই সেবা প্রদান করে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে যেমন তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে, অন্যদিকে গ্রামীণ কৃষি সেবাও আরও সহজলভ্য হবে।

মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. কামরুল ইসলাম। এ সময় গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থেকে সদস্যাকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শুধু সহানুভূতি নয়, বাস্তবভিত্তিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ সেবার পাশাপাশি মানবিক ও টেকসই উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে আরও অনেক বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যেতে সক্ষম হবেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্বপ্নের চাকা ঘুরবে ধান মাড়াই মেশিনে, বিশেষ চাহিদাসম্পন্ন নারীর পাশে ব্র্যাক”

আপডেট টাইম : ০৩:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬