০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কীভাবে কিশোর গ্যাং থাকে” — চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৪৪ বার

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার,চাঁদপুর।

চাঁদপুরে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কীভাবে কিশোর গ্যাং থাকে।”
সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তার এ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সুপার বলেন, জেলার কোথাও কিশোর গ্যাং, মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, কিশোরদের অপরাধের পথে ঠেলে দেওয়ার পেছনে পারিবারিক অবহেলা, সামাজিক সচেতনতার অভাব এবং অসুস্থ সামাজিক পরিবেশও একটি বড় কারণ। তাই শুধু পুলিশের অভিযান নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সচেতন নাগরিকদেরও একযোগে কাজ করতে হবে।
মিজানুর রহমান বলেন, চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জনগণকে যেকোনো অপরাধ, মাদক ব্যবসা বা কিশোর গ্যাংয়ের তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

“আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কীভাবে কিশোর গ্যাং থাকে” — চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান

আপডেট টাইম : ০২:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬