০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তা এ্যানির: কোনো তদবির চলবে না

মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “মাদক ব্যবসা ছেড়ে দিন। কেউ যদি এ পথে থেকে গর্তে পড়ে যায়, তাকে উদ্ধার করার মতো কোনো লোক থাকবে না। মাদকের বিষয়ে কোনো তদবিরও গ্রহণ করা হবে না।”

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে প্রশাসনের কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা সুপারিশের সুযোগ থাকবে না।

তিনি বলেন, “থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—মাদকের বিষয়ে কোনো সুপারিশ শোনা যাবে না। আমার বা আপনার তদবিরেরও কোনো সুযোগ নেই। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, আর রাজনীতি চলবে তার নিজস্ব গতিতে।”

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, “কিছু মানুষ মাদক ব্যবসা করে নিজেদের প্রভাবশালী মনে করেন। কিন্তু সেই প্রভাব ক্ষণস্থায়ী। অবৈধ এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আইনের আওতায় এলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর মানুষ শান্তি চায়। তাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে নারীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা ও সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি করছে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তা এ্যানির: কোনো তদবির চলবে না

আপডেট টাইম : ১২:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬